‘বিশ্বচ্যাম্পিয়নদের সমান টক্কর দিয়েছি’—বিদায়ে ভোজিনহার আবেগ

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই দারুণ লড়াকু ফুটবল উপহার দিয়েছে আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে। যদিও একটি ম্যাচও জিততে পারেনি

2026-07-04T18:40:41+00:00
2026-07-04T18:40:41+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
‘বিশ্বচ্যাম্পিয়নদের সমান টক্কর দিয়েছি’—বিদায়ে ভোজিনহার আবেগ
ক্রীড়া ডেস্ক
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৪০ পিএম 
সংগৃহীত ছবি
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই দারুণ লড়াকু ফুটবল উপহার দিয়েছে আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে। যদিও একটি ম্যাচও জিততে পারেনি দলটি, তবুও শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে সাহসী পারফরম্যান্সে কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছে তারা। বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন দলের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা।

টুর্নামেন্টের শুরু থেকেই নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন ৪০ বছর বয়সী এই গোলকিপার। গ্রুপ পর্বে তার দুর্দান্ত গোলরক্ষণের কারণে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন জয়ের দেখা পায়নি এবং শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয়।

শেষ ষোলোতেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা নিতে বাধ্য করে কেপ ভার্দে। শেষ পর্যন্ত ৩-২ গোলে হারলেও ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত সমানতালে লড়াই চালিয়ে যায় আফ্রিকার দলটি।

বিশ্বকাপ মিশন শেষে ভোজিনহা বলেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সমানতালে লড়েছি এবং শেষ পর্যন্ত জয়ের জন্য চেষ্টা করেছি। ম্যাচ জেতার সুযোগও আমাদের ছিল। নিজেদের পারফরম্যান্স নিয়ে আমরা গর্বিত। অবশ্যই বিদায় নেওয়াটা কষ্টের, তবে এই যাত্রার জন্য আমরা কৃতজ্ঞ।’

তিনি সতীর্থ, কোচিং স্টাফ, ফেডারেশন এবং সমর্থকদের ধন্যবাদ জানান। ভোজিনহা বলেন, যারা আমাদের সমর্থন করতে দূর-দূরান্ত থেকে এসেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ভোজিনহার বিশ্বাস, কেপ ভার্দের ফুটবলের সেরা সময় এখনও সামনে। তিনি বলেন, ‘এখন ভবিষ্যতের দিকে তাকানোর সময়। আমাদের দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। আশা করি, খুব শিগগিরই তাদের বিশ্বের শীর্ষ লিগগুলোতে খেলতে দেখা যাবে।’


  বিষয়:   ফিফা বিশ্বকাপ  বিশ্বচ্যাম্পিয়ন  লড়াকু ফুটবল  কেপ ভার্দে  আফ্রিকার দেশ  গোলরক্ষক ভোজিনহা 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: