দেখে নিন শেষ ষোলোয় কে কার মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

খেলা

কলম্বিয়ার জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শেষ ১৬–এর লাইনআপ চূড়ান্ত হয়েছে।ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল কলম্বিয়া। ইনজুরির কারণে দলের নিয়মিত

2026-07-04T10:34:13+00:00
2026-07-04T10:50:23+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
দেখে নিন শেষ ষোলোয় কে কার মুখোমুখি
ক্রীড়া ডেস্ক
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:৩৪ এএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ১০:৫০ এএম
সংগৃহীত ছবি
কলম্বিয়ার জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শেষ ১৬–এর লাইনআপ চূড়ান্ত হয়েছে। 

ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল কলম্বিয়া। ইনজুরির কারণে দলের নিয়মিত ফরোয়ার্ড কর্ডোবা ছিটকে গেলে আচমকাই একাদশে সুযোগ পান লুইস সুয়ারেজ। ম্যাচের ১৪ মিনিটে এই সুয়ারেজের নেওয়া এক চমৎকার ক্রস থেকে বল পেয়ে আলতো টোকায় ঘানার জালে বল জড়িয়ে দেন জন আরিয়াস।

দ্বিতীয়ার্ধে অধিনায়ক হামেস রদ্রিগেজের অফ-ফর্মের কারণে তাকে তুলে রিচার্ড রিওসকে নামান কোচ লরেঞ্জো।

অন্যদিকে দলের সেরা তারকা লুইস ডিয়াজ দুটি সহজ সুযোগ নষ্ট না করলে কলম্বিয়ার জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ দল হিসেবে শেষ ষোলোর কোটা পূরণ করে কলম্বিয়া। 

আগামী রাউন্ডে ভ্যাঙ্কুভারে আলজেরিয়াকে হারিয়ে আসা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা।

নকআউট পর্বে জায়গা করে নেওয়া দলগুলো এখন শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে প্রস্তুত। এক নজরে দেখে নিন শেষ ১৬–এর পূর্ণ সূচি ও কোন দিন কোন ম্যাচ অনুষ্ঠিত হবে।

রাউন্ড অফ ১৬-এর সূচি

ম্যাচ ম্যাচ আপ তারিখ, সময় ভেন্যু
কানাডা- মরক্কো ৪ জুলাই, রাত ১১:০০ টা হিউস্টন স্টেডিয়াম
প্যারাগুয়ে- ফ্রান্স ৪ জুলাই, রাত ৩:০০ টা ফিলাডেলফিয়া স্টেডিয়াম
ব্রাজিল- নরওয়ে ৫ ​​জুলাই, রাত ২:০০ টা নিউ ইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়াম
মেক্সিকো-ইংল্যান্ড ৬ জুলাই, সকাল ৬:০০ টা মেক্সিকো সিটি স্টেডিয়াম
পর্তুগাল - স্পেন ৬ জুলাই, রাত ১:৩০ টা ডালাস স্টেডিয়াম
যুক্তরাষ্ট্র -বেলজিয়াম ৭ জুলাই, সকাল ৬:০০ টা সিয়াটল স্টেডিয়াম
আর্জেন্টিনা - মিশর ৭ জুলাই, রাত ১০:০০ টা আটলান্টা স্টেডিয়াম
সুইজারল্যান্ড - কলম্বিয়া ৭ জুলাই, রাত ২:০০ টা বিসি প্লেস, ভ্যাঙ্কুভার




  বিষয়:   কলম্বিয়া  ঘানা 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: