বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার করবে সরকার

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ, মূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু করতে যাচ্ছে সরকার।

2026-07-03T20:42:49+00:00
2026-07-03T20:42:49+00:00
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার করবে সরকার
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৪২ পিএম 
সংগৃহীত ছবি
দেশের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ, মূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে বাজারের সবচেয়ে সংবেদনশীল ৩০টি পণ্যকে এআইভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু বাজারদর পর্যবেক্ষণ নয়, বরং কৃষিপণ্যের উৎপাদন, আবহাওয়ার সম্ভাব্য প্রভাব এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিশ্লেষণ করে আগাম পূর্বাভাস দিতে একটি সমন্বিত এআই মডেল তৈরি করা হবে। এ কাজে সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি রপ্তানি হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশের মোট সবজি রপ্তানিকারকদের প্রায় অর্ধেকই সিলেটের হলেও উন্নত প্যাকেজিং ও আন্তর্জাতিক মানের সার্টিফিকেশনের অভাবে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

এ সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক উৎপাদন, ট্রেসেবিলিটি নিশ্চিতকরণ এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে রপ্তানিযোগ্য সবজির মান উন্নয়ন করা হবে।

সংরক্ষণ সুবিধা বাড়াতে সারাদেশে প্রায় দুই হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এর একটি উল্লেখযোগ্য অংশ সিলেটে স্থাপন করা হবে, যা কৃষিপণ্য সংরক্ষণ ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: