দুবার ‘বিসমিল্লাহ’ বলেছিলেন? রোনালদোর পেনাল্টির ভিডিও ঘিরে সরগরম নেটদুনিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। ম্যাচটিতে পেনাল্টি থেকে গোল করে নকআউট পর্বে

2026-07-03T15:18:30+00:00
2026-07-03T15:18:30+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
দুবার ‘বিসমিল্লাহ’ বলেছিলেন? রোনালদোর পেনাল্টির ভিডিও ঘিরে সরগরম নেটদুনিয়া
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:১৮ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। ম্যাচটিতে পেনাল্টি থেকে গোল করে নকআউট পর্বে দীর্ঘদিনের গোলখরা কাটান অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গোলের চেয়েও বেশি আলোচনায় এসেছে পেনাল্টি নেওয়ার আগে তার একটি মুহূর্ত।

শুক্রবার (৩ জুলাই) টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। যদিও পরে তাদের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর পেনাল্টি পায় পর্তুগাল।

স্পটকিক নিতে যাওয়ার আগে রোনালদোকে নিজের সঙ্গে কিছু বলতে দেখা যায়। এরপর নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে ১-১ সমতা ফেরান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

পেনাল্টি নেওয়ার আগের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক ব্যবহারকারী দাবি করেন, শট নেওয়ার ঠিক আগমুহূর্তে রোনালদো আরবি শব্দ ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে শুরু করছি) উচ্চারণ করেছিলেন।

একজন ব্যবহারকারী লেখেন, ‘সফলভাবে পেনাল্টি নেওয়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ‘বিসমিল্লাহ; বলতে দেখা গেছে।’ 

আরেকজন মন্তব্য করেন, ‘শট নেওয়ার আগে তিনি দুবার ‘বিসমিল্লাহ’ বলেছেন।’ একই ধরনের দাবি করেছেন আরও অনেক নেটিজেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদোকে দেশটির সংস্কৃতির বিভিন্ন দিকের সঙ্গে সম্পৃক্ত হতে দেখা গেছে। এ নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জনও ছড়িয়েছে। এর আগেও সৌদি প্রো লিগে ফ্রি-কিক বা পেনাল্টি নেওয়ার আগে তাকে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করতে দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছিল। 

তবে এসব দাবির বিষয়ে কখনোই রোনালদো নিজে কোনো মন্তব্য করেননি। ফলে ভাইরাল ভিডিওতে তিনি ঠিক কী বলেছিলেন, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব নয়।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: