কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ যেমন হতে পারে

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেওয়া

2026-07-03T14:07:53+00:00
2026-07-03T14:09:28+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ যেমন হতে পারে
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:০৭ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ২:০৯ পিএম
সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেওয়া বর্তমান চ্যাম্পিয়নরা এবার শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের। মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ে কয়েকজন নিয়মিত ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন স্কালোনি। অধিনায়ক লিওনেল মেসিসহ রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও থিয়াগো আলমাদাকে বেঞ্চে রেখে দলের বেঞ্চশক্তি যাচাই করেছিলেন তিনি। তবে নকআউট পর্বে কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টাইন কোচ। তাই কেপ ভার্দের বিপক্ষে আবারও পরিচিত ও শক্তিশালী একাদশেই ফিরছেন তিনি।

গোলপোস্টের নিচে বরাবরের মতোই থাকবেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে রাইট-ব্যাকে নাহুয়েল মোলিনা এবং লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনা খেলবেন। সেন্টার-ব্যাক জুটিতে থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ। অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে চোট পাওয়া রোমেরো অনুশীলনে ফিরেছেন, যা আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর।

মাঝমাঠে ফিরছেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দুই প্রান্তে খেলবেন রদ্রিগো ডি পল ও থিয়াগো আলমাদা। প্রয়োজন হলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিকো গঞ্জালেস কিংবা জুলিয়ানো সিমিওনেকে বদলি হিসেবে ব্যবহার করার সুযোগও থাকবে স্কালোনির হাতে।

আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির ফেরাটা নিশ্চিত। তাঁর সঙ্গী হিসেবে থাকবেন লাউতারো মার্টিনেজ। চলতি আসরে জুলিয়ান আলভারেজের তুলনায় লাউতারোকেই বেশি আস্থা দেখিয়েছেন স্কালোনি। জর্ডানের বিপক্ষেও গোল পাওয়া এই স্ট্রাইকারের ওপরই কেপ ভার্দের রক্ষণভাগ ভাঙার বড় দায়িত্ব থাকবে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-৪-২):

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: