এমবাপ্পের প্রেমে স্প্যানিশ অভিনেত্রী? জোরালো হচ্ছে গুঞ্জন

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের উত্তাপের মধ্যেই মাঠের বাইরের আলোচনায় উঠে এসেছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিজীবন। স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে তার

2026-07-02T21:40:56+00:00
2026-07-02T21:42:57+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
এমবাপ্পের প্রেমে স্প্যানিশ অভিনেত্রী? জোরালো হচ্ছে গুঞ্জন
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:৪০ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ৯:৪২ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বকাপের উত্তাপের মধ্যেই মাঠের বাইরের আলোচনায় উঠে এসেছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিজীবন। স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে তার প্রেমের গুঞ্জন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

যদিও এমবাপ্পে কিংবা এস্টার—দুজনের কেউই সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি, তবুও গত কয়েক মাসে একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছে।

২০০০ সালের ২৬ জানুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে জন্মগ্রহণ করেন এস্টার এক্সপোসিতো। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। ২০১৮ সালে নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘এলিট’-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি।

এক সাক্ষাৎকারে এস্টার বলেন, ‘এলিট আমার জীবন পুরো বদলে দিয়েছে। এর আগে সিনেমা ও টেলিভিশনে কাজ করলেও এই সিরিজের পর বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমাকে চিনতে শুরু করে।’

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানে তার অনুসারীর সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি। নিয়মিতই শুটিং, ফ্যাশন ক্যাম্পেইন, ভ্রমণ এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে তার দৃষ্টিভঙ্গি ভিন্ন। এক সাক্ষাৎকারে এস্টার বলেন, ‘ইনস্টাগ্রাম আমার জীবনের খুব ছোট একটি অংশ। সুযোগ পেলেই ফোন থেকে দূরে থাকার চেষ্টা করি।’

চলতি বছরের এপ্রিলে প্যারিসে এমবাপ্পে ও এস্টারকে একসঙ্গে নৈশভোজ করতে দেখা যায়। এরপর বিশ্বকাপ শুরুর আগে স্পেনের ইবিজাতেও তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশিত হয়।

এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়ে। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে এস্টার সংক্ষিপ্ত জবাব দিয়ে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলব না। তবে আমি ভালো আছি।’

এমবাপ্পে এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা চললেও সেটি এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।


  বিষয়:   বিশ্বকাপের উত্তাপ  ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে  স্পেনের জনপ্রিয় অভিনেত্রী  এস্টার এক্সপোসিতোর 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: