প্রথম সন্তানের মুখ দেখার আগেই নিহত ফিলিস্তিনি গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক

খেলা

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার। এমন তথ্য জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।বুধবার (২ জুলাই)

2026-07-02T21:18:15+00:00
2026-07-02T21:18:15+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
প্রথম সন্তানের মুখ দেখার আগেই নিহত ফিলিস্তিনি গোলরক্ষক
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:১৮ পিএম 
সংগৃহীত ছবি
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার। এমন তথ্য জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

বুধবার (২ জুলাই) এক বিবৃতিতে পিএফএ জানায়, ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে প্রাণ হারান ৩২ বছর বয়সী এই গোলরক্ষক।

সংস্থাটির দাবি, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে শত শত ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত এক হাজারেরও বেশি অ্যাথলেট প্রাণ হারিয়েছেন।

মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন সালিম আল-আশকার। মৃত্যুর সময় তিনি অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছেন। তাদের প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু সেই সন্তানের মুখ আর দেখা হলো না এই ফিলিস্তিনি গোলরক্ষকের।

তার মৃত্যুর খবরে স্বজন, সতীর্থ এবং ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও এ ঘটনায় প্রতিক্রিয়া দেখা গেছে।

চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো প্যালেস্তিনো এক বিবৃতিতে জানায়, ‘৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন। এমন ঘটনার ধারাবাহিকতায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানাচ্ছি।’

ইসরায়েল-ফিলিস্তিনের চলমান সংঘাতের মধ্যে আল-আশকারের মৃত্যু আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: