ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ ঘিরে টিকিটের দাম আকাশছোঁয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা ও দাম আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে। বিশ্বকাপের শেষ ষোলোতে সম্ভাব্য এই ম্যাচের জন্য আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক

2026-07-02T17:46:16+00:00
2026-07-02T17:46:16+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ ঘিরে টিকিটের দাম আকাশছোঁয়া
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম 
ছবি: বিবিসি
ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা ও দাম আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে। বিশ্বকাপের শেষ ষোলোতে সম্ভাব্য এই ম্যাচের জন্য আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে একটি টিকিট কিনতে সমর্থকদের গুনতে হচ্ছে ন্যূনতম ২ হাজার ৬০০ পাউন্ডেরও বেশি। সর্বোচ্চ দামের টিকিটের মূল্য পৌঁছেছে ৪ হাজার ৪৮৮ পাউন্ডে, যা বাংলাদেশি টাকায় সাত লাখ টাকারও বেশি।

বুধবার (১ জুলাই) কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ইংল্যান্ড। এর ফলে সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির এস্তাদিও আস্তেকা স্টেডিয়ামে।

চলতি বিশ্বকাপে মেক্সিকো সিটির ম্যাচগুলোতে টিকিটের সরবরাহ কম এবং স্বাগতিক দলের প্রতি দর্শকদের প্রবল আগ্রহের কারণে পুনর্বিক্রয় বাজারে দাম সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

ডিসেম্বরে ড্রয়ের আগেই ৮০ হাজার ৮২৪ আসনবিশিষ্ট স্টেডিয়ামের জন্য ইংল্যান্ড সাপোর্টার্স ট্রাভেল ক্লাবকে ৪ হাজার টিকিট বরাদ্দ দেওয়া হয়েছিল। জানুয়ারিতে লটারির মাধ্যমে সব টিকিট বিক্রি হয়ে যায়। এরপর ফিফা নতুন কোনো টিকিট আর ছাড়েনি। ফলে এখন সমর্থকদের একমাত্র ভরসা পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম।

ইংল্যান্ডের শেষ গ্রুপ ম্যাচ শুরুর আগে পুনর্বিক্রয় সাইটে মাত্র ২৫০টি টিকিট তালিকাভুক্ত ছিল, যা ম্যাচ শেষে বেড়ে ২৭৩ এবং পরে ৪২৯-এ পৌঁছায়।

সবচেয়ে কম দামের সমর্থক শ্রেণির একটি টিকিটের মূল মূল্য ছিল ২৯৫ মার্কিন ডলার। সেটিই পুনর্বিক্রয়ে ৩ হাজার মার্কিন ডলারে তালিকাভুক্ত করা হয়েছে। এর সঙ্গে ফিফার ক্রয় ফি যোগ হলে মোট মূল্য দাঁড়ায় ২ হাজার ৬২২ পাউন্ড, যা মূল দামের প্রায় ১২ গুণ।

সমর্থকদের জন্য নির্ধারিত তিনটি শ্রেণিতে মোট ৬৩টি টিকিট বিক্রির জন্য দেখা গেছে। তবে এগুলো ইংল্যান্ড সাপোর্টার্স ট্রাভেল ক্লাবের বরাদ্দ থেকে এসেছে কি না, তা স্পষ্ট নয়।

সবচেয়ে কম মূল্যের চতুর্থ শ্রেণির টিকিটের আসল দাম ছিল ১৭০ মার্কিন ডলার। পুনর্বিক্রয়ে সেটির মোট মূল্য দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৫ মার্কিন ডলার বা ৩ হাজার ৯৩৩ পাউন্ড, যা মূল দামের প্রায় ৩০ গুণ।

তৃতীয় শ্রেণির একটি টিকিট, যার আসল মূল্য ছিল ৩৫০ মার্কিন ডলার, সেটি ৩ হাজার ৬০০ ডলারে তালিকাভুক্ত করা হয়েছে। ক্রয় ফি যোগ করে মোট মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ১৪০ ডলার বা ৩ হাজার ১৪৬ পাউন্ড।

দ্বিতীয় শ্রেণির একটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৩০ ডলার। আর প্রথম শ্রেণির সবচেয়ে কম দামের টিকিট, যার মূল মূল্য ছিল ১ হাজার ৫৯৫ মার্কিন ডলার, সেটি বিক্রি হচ্ছে ৫ হাজার ৯০৫ ডলার বা ৪ হাজার ৪৮৮ পাউন্ডে।

পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে এর চেয়েও বেশি দামে অনেক টিকিট তালিকাভুক্ত রয়েছে, তবে এসব মূল্য বিক্রেতারা নির্ধারণ করেন এবং পরবর্তীতে তা কমতেও পারে।

প্রথম শ্রেণির নিচের সারির একটি টিকিট, যার আসল মূল্য ছিল ১ হাজার ৬৪ মার্কিন ডলার, সেটি ৩১ হাজার ৭১২ ডলারে তালিকাভুক্ত করা হয়েছে। এর সঙ্গে অতিরিক্ত ৪ হাজার ৭৫৭ ডলারের ক্রয় ফি যোগ হয়েছে।

স্বাধীন টিকিট বিক্রির প্ল্যাটফর্মেও দাম কম নয়। সেখানে সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ফিসহ ৩ হাজার ৮৮৭ মার্কিন ডলার বা ২ হাজার ৯৫৪ পাউন্ড।

অন্যদিকে মেক্সিকো সিটিতে আবাসনের খরচ তুলনামূলকভাবে কম। ম্যাচ ঘিরে দুই রাতের জন্য ৮০ পাউন্ডের কম ভাড়ায়ও হোটেল কক্ষ পাওয়া যাচ্ছে।

সূত্র: বিবিসি


  বিষয়:   ইংল্যান্ড  মেক্সিকো  টিকিটের দাম 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: