টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন দাসকে

2026-07-01T21:44:19+00:00
2026-07-01T21:44:19+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
খেলা
টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:৪৪ পিএম 
সংগৃহীত ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন দাসকে বিশ্রাম দিয়ে দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তাওহীদ হৃদয়কে।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন দাস। সেই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেন তাওহীদ হৃদয়। যদিও লিটন এখন পুরোপুরি সুস্থ হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন, তবুও তাকে টি-টোয়েন্টি দলে রাখা হয়নি। ফলে আবারও অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন হৃদয়।

দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। এছাড়া অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়া মোহাম্মদ সাইফউদ্দিনও দলে ফিরেছেন।

অন্যদিকে এবারের দলে জায়গা হয়নি সৌম্য সরকার ও শামীম হোসেন পাটোয়ারির।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। আগামী ১৫ জুলাই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টি-টোয়েন্টি ১৭ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৯ জুলাই মাঠে গড়াবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল:

তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।



  বিষয়:   বাংলাদেশ  টি-টোয়েন্টি সিরিজ  দল ঘোষণা  জিম্বাবুয়ে 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: