যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির

2026-07-01T20:19:31+00:00
2026-07-01T20:19:31+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
অনলাইন ডেস্ক
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:১৯ পিএম 
সংগৃহীত ছবি
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্য ও সিঙ্গাপুরভিত্তিক দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কিনতে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৪৩৮ কোটি টাকা।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে স্পট মার্কেট থেকে দুটি এলএনজি কার্গো কেনা হবে। এর মধ্যে ৩৪তম কার্গো ২৩-২৪ জুলাই এবং ৩৫তম কার্গো ২৬-২৭ জুলাই ২০২৬-এর মধ্যে দেশে সরবরাহ করা হবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে একটি এবং যুক্তরাজ্যভিত্তিক টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে একটি কার্গো এলএনজি কেনা হবে। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৩৭ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৫১২ টাকা (এআইটিসহ)।

সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে গ্যাসের চাহিদা মেটাতে এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই দিনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির সঙ্গে ইউরিয়া সার আমদানির জন্য বিসিআইসিকে চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের বাঁশখালীতে এস এস পাওয়ার আই লিমিটেড পরিচালিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড পরিচালিত বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি সংশোধনের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: