কেপ ভার্দের বিপক্ষে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলা

নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনার ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। শেষ ৩২-এ জয় পেলে বিশ্বকাপ মিশনে

2026-07-01T20:17:29+00:00
2026-07-01T20:17:29+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
খেলা
কেপ ভার্দের বিপক্ষে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:১৭ পিএম 
ফাইল ছবি
নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনার ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। শেষ ৩২-এ জয় পেলে বিশ্বকাপ মিশনে আরও এক ধাপ এগিয়ে যাবে লা আলবিসেলেস্তেরা। সেই ম্যাচ সামনে রেখে দুই দলের জার্সি নিশ্চিত করেছে ফিফা।

শেষ ষোলোতে ওঠার লক্ষ্যে ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

সেদিন আর্জেন্টিনা মাঠে নামবে তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সি পরে। সঙ্গে থাকবে সাদা শর্টস ও সাদা মোজা। এই কিট পরেই লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেসরা আলজেরিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন।

এবারের বিশ্বকাপে এটিই হবে প্রথমবার, যখন একই কিট দ্বিতীয়বার ব্যবহার করবে আর্জেন্টিনা। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে হোম জার্সির সঙ্গে গাঢ় নীল শর্টস ও মোজা পরে খেলেছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তারা মাঠে নামে বিকল্প জার্সিতে।

অন্যদিকে কেপ ভার্দে খেলবে তাদের সম্পূর্ণ নীল রঙের হোম কিট পরে। স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ড্র এবং সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউটে ওঠার পথে তারা এই একই জার্সি ব্যবহার করেছে।

গোলরক্ষকদের ক্ষেত্রেও থাকছে আলাদা রং। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস পরবেন সম্পূর্ণ সবুজ কিট, যা তিনি অস্ট্রিয়ার বিপক্ষেও ব্যবহার করেছিলেন। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া খেলবেন হলুদ জার্সিতে, যা স্পেনের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্সের ম্যাচেও ছিল।

এদিকে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের রেফারির নাম এখনো ঘোষণা করেনি ফিফা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তা নিশ্চিত হওয়ার কথা রয়েছে। ফিফার তথ্য 


  বিষয়:   ফিফা বিশ্বকাপ  কেপ ভার্দে  আর্জেন্টিনা 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: