সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু হলে কমবে মৃত্যুহার: জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশের সব সদর হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা গেলে রোগীর মৃত্যুহার কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান

2026-07-01T16:19:23+00:00
2026-07-01T16:19:23+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু হলে কমবে মৃত্যুহার: জুবাইদা রহমান
অনলাইন ডেস্ক
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:১৯ পিএম 
সংগৃহীত ছবি
দেশের সব সদর হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা গেলে রোগীর মৃত্যুহার কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের ৮০ থেকে ৯০ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রাজধানীকেন্দ্রিক। ফলে প্রান্তিক অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে সিসিইউয়ের পরিসর বাড়ানো সম্ভব।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের অবহেলায় দেশের হাসপাতালগুলোতে ক্রিটিক্যাল কেয়ারের অবস্থা নাজুক হয়ে পড়েছে। অনেক সদর হাসপাতালে সিসিইউ না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। এসব হাসপাতালে সিসিইউ চালু করা গেলে রোগীর মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসাব্যবস্থার সম্প্রসারণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। চিকিৎসকদের নিরাপত্তার জন্য চলতি মাস থেকেই হাসপাতালগুলোতে আনসার সদস্য নিয়োগ শুরু হবে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের ৫৬ বছরের ইতিহাসে স্বাস্থ্যখাত দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে। সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

কনফারেন্সে বক্তারা দেশের চিকিৎসাব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতার আহ্বান জানান।


  বিষয়:   হাসপাতাল  সিসিইউ  ডা. জুবাইদা রহমান 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: