পূর্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন, নিরাপত্তা জোরদারের প্রত্যাশা

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

রাজধানীর পূর্বাচল নতুন শহরের সার্বিক নিরাপত্তা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীন বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বুধবার

2026-07-01T15:46:44+00:00
2026-07-01T15:46:44+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পূর্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন, নিরাপত্তা জোরদারের প্রত্যাশা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৪৬ পিএম 
ছবি ভোরের ডাক
রাজধানীর পূর্বাচল নতুন শহরের সার্বিক নিরাপত্তা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীন বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহরের ১ নম্বর সেক্টরে ক্যাম্পটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ আহমদ, রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে সরকার পূর্বাচল নতুন শহর প্রকল্প বাস্তবায়ন করছে। নতুন এ শহরটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হবে। এ এলাকার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতেই পূর্বাচলের ১ নম্বর সেক্টরে বরকাউ পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে পূর্বাচলে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের অধীনে একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে। এ বিভাগে প্রায় ৬ হাজার ৫২৪ জন নতুন জনবল নিয়োগের প্রস্তাব রয়েছে।

আইজিপি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে নির্মাণাধীন পর্শি পুলিশ ক্যাম্পের কার্যক্রমও চালু হবে। এর ফলে রাজধানী ঢাকার পুলিশি সেবার পরিধি পূর্বাচল পর্যন্ত সম্প্রসারিত হবে এবং সরকারের পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে নতুন মাত্রা যোগ হবে।

তিনি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: