হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

অনলাইন ডেস্ক

জাতীয়

শারীরিক অসুস্থতার কারণেবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ

2026-07-01T15:44:02+00:00
2026-07-01T15:44:02+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
জাতীয়
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
অনলাইন ডেস্ক
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
শারীরিক অসুস্থতার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে ৩০ জুন তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সকালে তাকে হাসপাতালে দেখতে যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে ছিলেন শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নজরুল ইসলাম খানের সুস্থতার স্বার্থে আপাতত কোনো সাক্ষাৎপ্রার্থীকে তার সঙ্গে দেখা না করার অনুরোধ জানানো হয়েছে।


  বিষয়:   বিএনপির স্থায়ী কমিটির সদস্য  প্রধানমন্ত্রীর উপদেষ্টা  নজরুল ইসলাম খান  হাসপাতালে ভর্তি 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: