মেক্সিকোর জয় উদযাপনের সময় প্রাণ গেল দুজনের

ক্রীড়া ডেস্ক

খেলা

৪০ বছরের অবসান ঘটিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। রাউন্ড অব ৩২-এ তারা ইকুয়েডরকে হারিয়েছে ২-০ গোলে।

2026-07-01T15:32:01+00:00
2026-07-01T15:32:01+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
খেলা
মেক্সিকোর জয় উদযাপনের সময় প্রাণ গেল দুজনের
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৩২ পিএম 
সংগৃহীত ছবি
৪০ বছরের অবসান ঘটিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। রাউন্ড অব ৩২-এ তারা ইকুয়েডরকে হারিয়েছে ২-০ গোলে। বিজয়ের পর প্রিয় দলের জয় উদযাপনের সময় মেক্সিকো সিটিতে প্রাণ গেছে দুজনের। বিষয়টি নিশ্চিত করেছে শহর কর্তৃপক্ষ।

মেক্সিকো সিটির স্বাস্থ্যসচিব জানান, জাতীয় দলের ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের জয় উদ্‌যাপন করতে বিপুল জনসমাগমে মধ্যে দুজন মারা গেছে। তাদের মধ্যে একজন ১৯ বছর বয়সী নারী এবং আরেকজন ৪৪ বছর বয়সী। জরুরি সেবাকর্মীরা তাদের বাঁচিয়ে তুলতে পারেননি।

স্থানীয় গণমাধ্যমে তৃতীয় একজনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।

সূত্র : রয়র্টাস


  বিষয়:   ফিফা বিশ্বকাপ  মেক্সিকো  জয়  মৃত্যু 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: