মেসির আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে—ভবিষ্যদ্বাণী ঘানার সেই তান্ত্রিকের

খেলা

২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে নবাগত কেপ ভার্দের। শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও এই ম্যাচ

2026-06-30T20:47:24+00:00
2026-06-30T20:47:24+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
খেলা
মেসির আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে—ভবিষ্যদ্বাণী ঘানার সেই তান্ত্রিকের
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে নবাগত কেপ ভার্দের। শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও এই ম্যাচ ঘিরে অঘটনের ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন ঘানার এক তান্ত্রিক নানা কাওয়াকু বোনসাম।

তিনি দাবি করেছেন, আর্জেন্টিনাকে বিদায় করে শেষ ষোলোতে জায়গা করে নেবে কেপ ভার্দে। তার এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল বিশ্বে আলোচনা ও কৌতূহল তৈরি করেছে।

বোনসাম এর আগে ইংল্যান্ড ও ঘানার ম্যাচ ঘিরেও আলোচনায় আসেন। তিনি ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের বিরুদ্ধে ‘অভিশাপ’ প্রয়োগের দাবি করেছিলেন। ওই ম্যাচে কেইন গোল না পাওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

পরবর্তীতে তিনি দাবি করেন, পরের ম্যাচে তিনি ‘অভিশাপ মুক্ত’ করবেন, এবং এরপরই পানামার বিপক্ষে ম্যাচে হ্যারি কেইন গোল করেন—যা তার দাবিকে ঘিরে আরও আলোচনার জন্ম দেয়।

এবার তার নতুন লক্ষ্য লিওনেল মেসির আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে সম্ভাব্য ম্যাচকে ঘিরে তার ভবিষ্যদ্বাণী ও মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় চলছে রসাত্মক আলোচনা।

আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার শেষ ৩২-এর ম্যাচটি আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে। তবে বাস্তবে মাঠের লড়াইয়ে কোন দল শেষ ষোলোতে যাবে, তা নিয়েই এখন অপেক্ষা ফুটবল বিশ্বে।


  বিষয়:   আর্জেন্টিনা  লিওনেল মেসি  ঘানা  ভবিষ্যদ্বাণী  তান্ত্রিক  নানা কাওয়াকু বোনসাম 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: