শেষ হলো জার্মান কিংবদন্তির গৌরবময় অধ্যায়

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে জার্মানির গোলবার সামলে অসংখ্য সাফল্যের সাক্ষী ছিলেনম্যানুয়েল নয়্যার। বিশ্বকাপ জয় থেকে শুরু করে ইউরোপীয়

2026-06-30T11:28:29+00:00
2026-06-30T11:29:44+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
খেলা
আন্তর্জাতিক ফুটবলকে বিদায়
শেষ হলো জার্মান কিংবদন্তির গৌরবময় অধ্যায়
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:২৮ এএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ১১:২৯ এএম
সংগৃহীত ছবি
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে জার্মানির গোলবার সামলে অসংখ্য সাফল্যের সাক্ষী ছিলেন ম্যানুয়েল নয়্যার। বিশ্বকাপ জয় থেকে শুরু করে ইউরোপীয় ফুটবলে একের পর এক স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই কিংবদন্তি গোলরক্ষক এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। তার অবসরের মধ্য দিয়ে শেষ হলো জার্মান ফুটবলের এক গৌরবময় অধ্যায়, আর আবেগঘন বিদায়ে ভেসেছে ফুটবল অঙ্গন।

২০২৬ বিশ্বকাপে জার্মানির হতাশাজনক বিদায়ের মধ্য দিয়েই জাতীয় দলের জার্সিতে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটল।

বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে লড়াই করে জার্মানিকে ম্যাচে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন নয়্যার। তবে শেষ পর্যন্ত জার্মানি হারলে বিশ্বকাপ অভিযান শেষ হয় তাদের। ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই অভিজ্ঞ গোলরক্ষক।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে জার্মানিকে ২০১৪ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নয়্যার। অসাধারণ শট-স্টপিং, নেতৃত্ব এবং ‘সুইপার-কিপার’ হিসেবে নতুন ধারা তৈরি করে তিনি আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

জার্মানি জাতীয় দলকে নেতৃত্ব দেয়া ন্যুয়ার যোগ করেন, ২০২৩ সাল পর্যন্ত জাতীয় দলকে নেতৃত্ব দেয়াটা আমার জন্য অত্যন্ত সম্মানজনক ব্যাপার। আমি জার্মানি জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে ভালোবাসি।

সুইপার কিপার রোলকে প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ন্যুয়ারকেও দেয়া হয়। ২০০৯ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। ২০০৯ সালে রবার্ট এনকের আত্মহত্যা ও ২০১০ বিশ্বকাপের প্রাক্বালে রেনে আডলারের ইনজুরি ন্যুয়ারকে বিশ্বকাপে জার্মানির গোলপোস্ট সামলানোর সুযোগ এনে দেন। নিজের প্রথম বিশ্বকাপেই জাত চিনিয়ে দলকে সেমিফাইনালে তোলেন ন্যুয়ার। ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই সুইপার কিপার।

২০১৮ সালে জাতীয় দলের নেতৃত্ব পান তিনি। জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ ও চারটি ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন ন্যুয়ার।


  বিষয়:   বিশ্বকাপ  ইউরোপীয় ফুটবল  জার্মানি  ম্যানুয়েল নয়্যার 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: