কান্নায় ডাচদের বিদায়, টাইব্রেকারে শেষ ষোলোতে মরক্কো

ক্রীড়া ডেস্ক

খেলা

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের লড়াইয়েও মেলেনি কোনো সমাধান। শেষ পর্যন্ত টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকেই নেদারল্যান্ডসকে কাঁদিয়ে বিশ্বকাপের শেষ ষোলো

2026-06-30T10:09:13+00:00
2026-06-30T10:32:27+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
খেলা
কান্নায় ডাচদের বিদায়, টাইব্রেকারে শেষ ষোলোতে মরক্কো
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:০৯ এএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ১০:৩২ এএম
সংগৃহীত ছবি
নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের লড়াইয়েও মেলেনি কোনো সমাধান। শেষ পর্যন্ত টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকেই নেদারল্যান্ডসকে কাঁদিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্য ও স্নায়ুচাপ সামলে নিখুঁত শট নেওয়ার দক্ষতায় ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে উত্তর আফ্রিকার দলটি, আর স্বপ্নভঙ্গ হয়েছে ডাচদের।

বোস্টনে জার্মানি–প্যারাগুয়ে ম্যাচের পথেই এগোচ্ছিল মন্তেরেইয়ে নেদারল্যান্ডস–মরক্কো ম্যাচ। বোস্টনে যেমন নির্ধারিত সময়ে ১–১ গোলের ড্র দেখার পর অতিরিক্ত সময়ে আর গোল হয়নি, তারপর টাইব্রেকারে গড়িয়েছে ম্যাচ। মন্তেরেইয়েও ঠিক তাই।

তবে টাইব্রেকারে যে মিসের মহড়া দিয়েছে দুই দল, সেটা রীতিমতো অবিশ্বাস্য। শেষ পর্যন্ত মহানাটকীয় এই টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩–২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে মরক্কো।

টাইব্রেকারে তিনটি শট মিস করে নেদারল্যান্ডস। মরক্কো মিস করে দুটি শট।

৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। যোগ করা (৯১) সময়ে মরক্কোর হয়ে গোলটি শোধ করেন ইসা দিওপ। অবশ্য ৯৬ মিনিটে মরক্কো ফরোয়ার্ড সুফিয়ান রাহিমি ‘পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ’ থেকে ডাচদের গোলকিপার বার্ট ভারব্রুগেনকে ফাঁকি দিতে পারলে এই ম্যাচ সম্ভবত আর টাইব্রেকারে গড়াত না। কিন্তু অতিরিক্ত সময়ের দুই অর্ধেও কোনো দল আর গোল করতে না পারায় খেলা গড়ায় স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে।

শেষ ৩২ দলের রাউন্ডের এ ম্যাচে প্রথমার্ধ এবং পরের অর্ধের বেশ কিছুক্ষণ মিলিয়ে মরক্কোই তুলনামূলক বেশি ভালো খেলেছে। বেশ কিছু গোলের সুযোগও তৈরি করেছিল আফ্রিকার দলটি। কাঁচা ফিনিশিংয়ে গোল আর হয়নি। এভাবে নির্ধারিত সময় যখন গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছিল, ঠিক তখনই ভাগ্য মুখ তুলে তাকায় গাকপোর প্রতি।

ডাচ উইঙ্গার ক্রিসেনসিও সামারভিল মরক্কোর বক্সে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধায় পড়ে যাওয়ার আগে কোনোমতে পাস বাড়ান গাকপোর কাছে। বক্সের ভেতর থেকে জোরাল শটে ডাচ ফরোয়ার্ডের গোলে একটি প্রশ্ন উঠতে পারে, মানুষ তৈরি আসলে কোন ধাতুতে?

কোডি এবং তাঁর স্ত্রী নোয়া ফন ডার বিজ মিলে তাদের অনাগত সন্তানের নাম রেখেছিলেন এলিজা রাফায়েল গাকপো। পৃথিবীর আলো আর দেখতে পারেনি গাকপো জুনিয়র। মায়ের পেটে থাকতেই ফিরেছে না ফেরার দেশে। নোয়া নিজেই খবরটি কয়েকদিন আগে জানানোর পর কোডির মনের অবস্থা কী হতে পারে!

সেই শোককে পাথরচাপা দিয়ে কোডি থেকে যান দলের সঙ্গে। ওই গোলটি কি তার সান্ত্বনা–পুরস্কার? গোলের পর হাঁটু মুড়ে বসে বেশ আবেগতাড়িত হয়ে পড়েন কোডি গাকপো। বেঞ্চের ডাচ সতীর্থরাও ছুটে গিয়ে তাঁকে ঘিরে ধরে গোলটি উদ্‌যাপন করেন।

কিন্তু ভাগ্য ভেবে রেখেছিল অন্যকিছু। যোগ করা সময়ে মরক্কো মিডফিল্ডার শেমসদিন তালবির বাঁ প্রান্ত থেকে দে্ওয়া ক্রসটি ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের ‘ক্লিয়ার’ করার কথা ছিল। কিন্তু পেছন থেকে তাঁর চেয়েও বেশি উচ্চতায় লাফিয়ে সমতাসূচক গোলটি করে ডাচদের স্তব্ধ করে দেন মরক্কো ডিফেন্ডার ইসা দিওপ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: