হাসিনার বার্তাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক

রাজনীতি

দিল্লি থেকে দেশে ফেরার বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই বার্তাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ

2026-06-29T15:04:17+00:00
2026-06-29T15:36:00+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
রাজনীতি
হাসিনার বার্তাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
অনলাইন ডেস্ক
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:০৪ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ৩:৩৬ পিএম
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও শেখ হাসিনা। ক্লোলাজ ছবি
দিল্লি থেকে দেশে ফেরার বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই বার্তাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আমরাও চাই, দেশে এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করা উচিত।

সোমবার (২৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, আমরাও চাই, শেখ হাসিনা আসুক, নিজের মামলা নিজে লড়ুক। তার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ জুলাই হত্যাযজ্ঞের ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। এই তদন্ত প্রতিবেদনগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রক্রিয়া শেষ করে দ্রুতই আদালতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) হিসেবে দাখিল করা হবে।

তিনি আরও বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা সব অভিযোগ আদালতে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, শুনানির তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে সর্বোচ্চা সাজা প্রদান করবেন।

এদিকে , আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: