ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সন্তানের সঠিক লালন-পালন, মানসিক বিকাশ এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে বাবার ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী ‘গুড ড্যাডি ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকেলে উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি-এর আয়োজনে ভাদুয়া উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মণ্ডল, ভাদুয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক জিয়াউল ইসলাম, গুডনেইবারস সিডিসির সহ-সভাপতি রনজিৎ কুমার রায়, সিডিপির প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান, শিশু পরিষদের সভাপতি পূজা রাণী রায় এবং শিশুকন্যা লাবনী রাণী রায়।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক বাবা ও তাঁদের কন্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সন্তানের প্রতি দায়িত্বশীল ভূমিকা ও ইতিবাচক অভিভাবকত্বের স্বীকৃতি হিসেবে নির্বাচিত শ্রেষ্ঠ বাবার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।