বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও জ্বালানি সরবরাহ ব্যাহত

2026-06-29T09:39:13+00:00
2026-06-29T12:35:16+00:00
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জের
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৩৯ এএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ১২:৩৫ পিএম
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। 

বিশ্লেষকদের মতে, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনগুলোতে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। এতে দুই দেশের অস্থায়ী শান্তি চুক্তির স্থায়িত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহণও আবার ধীর হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৭ ডলারে উঠেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ১১ ডলারে পৌঁছেছে।

ডাচ আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকদের মতে, তেলের বাজারে এখনো উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে। তবে বাজারের অনেক অংশগ্রহণকারী মূলত তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনার দিকেই বেশি নজর দিচ্ছেন এবং বৈশ্বিক ভারসাম্যে এর প্রভাব বিবেচনা করছেন।

তাদের ভাষায়, ‘বাজারের এই আত্মতুষ্টি কিছুটা অস্বাভাবিক। কারণ তেল সরবরাহ স্বাভাবিক হতে যদি বেশি সময় লাগে, তাহলে দাম আরও উল্লেখযোগ্যভাবে বাড়ার ঝুঁকি রয়েছে।’

এদিকে, টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে। 

হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ। 

সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হবে। আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে।


  বিষয়:   মধ্যপ্রাচ্যে  আন্তর্জাতিক বাজার  তেলের দাম  বাজার  ঊর্ধ্বমুখী 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: