রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‍্যালি ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ জুন)

2026-06-27T17:33:10+00:00
2026-06-27T17:33:10+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‍্যালি ও বিক্ষোভ মিছিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব বিভাগের আয়োজনে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড থেকে তারাব পৌরসভার শহীদ মিনার পর্যন্ত র‍্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলের নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব ও ক্রীড়া বিভাগের সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ আলামিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্না। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোতালিব ভূঁইয়া এবং রূপগঞ্জ থানা দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক আনিসুর রহমান। এছাড়াও রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণআন্দোলনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে তরুণদের ভূমিকা ছিল অগ্রণী। সেই যুবসমাজকে মাদকের মাধ্যমে ধ্বংস করার অপচেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন।

তাদের দাবি, শুধুমাত্র মাদকসেবী বা খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। দেশে যেসব সীমান্ত ও রুট দিয়ে মাদক প্রবেশ করছে, সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে মাদক চোরাচালানকারী ও এর সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: