প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে শেষ করে দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশে ফিরে শনিবার (২৭ জুন) ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগ মানবিক ও পারিবারিক মূল্যবোধের প্রতিফলন হিসেবে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে সরকারপ্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।