সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা, পাশে কাঁদছিল শিশু

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার

2026-06-26T16:44:14+00:00
2026-06-26T16:44:14+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা, পাশে কাঁদছিল শিশু
চট্টগ্রাম সংবাদদাতা
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৪:৪৪ পিএম 
জান্নাতুল ফেরদৌস নয়ন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন ওই এলাকার সৌদি প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তিনি এক বছর বয়সী একটি কন্যাসন্তানের জননী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে শাশুড়ির সঙ্গে একসঙ্গেই সকালের নাস্তা করেন নয়ন। এরপর সকাল ১০টার দিকে তার শাশুড়ি বাড়ির পাশের একটি ক্ষেতে সবজি তুলতে যান। এর কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে শাশুড়িকে জানান যে, তার এক বছর বয়সী নাতি ঘরে ভীষণ কান্নাকাটি করছে। খবর পেয়ে শাশুড়ি দ্রুত ঘরে ছুটে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুত্রবধূকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে ঠিক কী কারণে ওই গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো জানা যায়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আত্মহত্যার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


  বিষয়:   সাতকানিয়া  প্রবাসীর স্ত্রী  আত্মহত্যা 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: