শিবচরে ১২ লাখ টাকা উত্তোলনের পর প্রবাসীর স্ত্রী-ছেলে নিখোঁজ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে ১২ লাখ টাকা উত্তোলনের পর সৌদি প্রবাসীর স্ত্রী ও স্কুলপড়ুয়া ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায়

2026-06-26T15:13:13+00:00
2026-06-26T20:04:03+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সারাদেশ
শিবচরে ১২ লাখ টাকা উত্তোলনের পর প্রবাসীর স্ত্রী-ছেলে নিখোঁজ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:১৩ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ৮:০৪ পিএম
প্রতীকী ছবি
মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে ১২ লাখ টাকা উত্তোলনের পর সৌদি প্রবাসীর স্ত্রী ও স্কুলপড়ুয়া ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজদের সন্ধানে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজরা হলেন শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মালেক হাওলাদারের স্ত্রী মাকসুদা বেগম (৪০) এবং তাদের ছেলে রিহাব হাওলাদার (১৩)। রিহাব শিবচর নন্দকুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, আব্দুল মালেক দীর্ঘ ছয় বছর ধরে সৌদি আরবে কর্মরত। তার স্ত্রী ও ছেলে আলেপুর গ্রামে বসবাস করেন। গত ২৩ জুন একটি এনজিও থেকে মাকসুদা বেগমের নামে ১২ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়। পরে ২৫ জুন শিবচরের পূর্বালী ব্যাংক থেকে ওই টাকা উত্তোলনের পর থেকে মা-ছেলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাদের সন্ধান মেলেনি। এ ঘটনায় শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ মাকসুদা বেগমের দেবর আব্দুল বারেক হাওলাদার বলেন, ভাবি অপ্রয়োজনে কখনো বাইরে যান না। তিনি অত্যন্ত ভদ্র ও সংসারী মানুষ। টাকা উত্তোলনের পর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।

এদিকে সৌদি প্রবাসী আব্দুল মালেক হাওলাদার বিদেশ থেকে বিভিন্নভাবে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তের দায়িত্ব এসআই রিয়াজকে দেওয়া হয়েছে। পুলিশ নিখোঁজ মা-ছেলের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: