ড্র করে ডাচদের সঙ্গে নকআউটে জাপান-সুইডেন

ক্রীড়া ডেস্ক

খেলা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সমতায় শেষ হলেও লক্ষ্য পূরণ হয়েছে দুই দলেরই। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ড্র করে নেদারল্যান্ডসের সঙ্গে নকআউট পর্বে

2026-06-26T11:21:50+00:00
2026-06-26T11:21:50+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
খেলা
ড্র করে ডাচদের সঙ্গে নকআউটে জাপান-সুইডেন
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:২১ এএম 
সংগৃহীত ছবি
গ্রুপ পর্বের শেষ ম্যাচে সমতায় শেষ হলেও লক্ষ্য পূরণ হয়েছে দুই দলেরই। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ড্র করে নেদারল্যান্ডসের সঙ্গে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জাপান ও সুইডেন। দুই দলই পরিমিত ও কৌশলী ফুটবল উপহার দিয়ে মূল্যবান এক পয়েন্ট অর্জন করে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে। ফলে গ্রুপ পর্বের অভিযান সফলভাবে শেষ করে এখন নকআউট মঞ্চের নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় দুই দল।
 
গোলশূন‍্য প্রথমার্ধের পর জমে উঠল লড়াই। চমৎকার দলীয় প্রচেষ্টার গোলে এগিয়ে গেল জাপান। দ্রুতই সমতা ফেরাল সুইডেন। পরে সুযোগ এলো দুই দলের সামনেই, কিন্তু ব‍্যবধান গড়ে দেওয়া গোলের দেখা পেল না কোনো দলই।

ডালাসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরের ম‍্যাচে ১-১ ড্র হয়েছে জাপান ও সুইডেনের লড়াই। দুই দলই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।

তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়েছে নেদারল‍্যান্ডস। তারা খেলবে মরক্কোর বিপক্ষে।

এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে জাপান। তারা খেলবে ‘সি’ গ্রুপের চ‍্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে সুইডেন। সেরা তৃতীয় দলগুলোর একটি হয়ে সেরা বত্রিশে যাওয়া সুইডেনের প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষায় থাকতে হবে।

ম‍্যাচে প্রথম সুযোগ পায় সুইডেন। ডি বক্সের বাইরে থেকে মিডফিল্ডার আলেকসান্দার বের্নহার্দসনের বাঁকানো শট ঝাঁপ দিয়ে ঠেকান জাপানের গোলরক্ষক জিওন সুজুকি।

এরপর লম্বা সময় খেলা চলে মূলত মাঝমাঠে। কোনো দলই এই সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি। ৩৭তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সুইডিশ ডিফেন্ডার ইসাক হিন।

৪০তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নেন জাপানের ডিফেন্ডার ইয়োকিনারি সুগাওয়ারা। তবে পরাস্ত করতে পারেননি সুইডেনের গোলরক্ষক ইয়াকুব ভিদেল জেততেরস্ত্রুমকে।

পাঁচ মিনিট পর গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন নেইতো নাকামুরা। কিন্তু তার গতিময় বাঁকানো শট বাম দিকে ঝাঁপ দিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান জেততেরস্ত্রুম।

৪৫ মিনিটে জাপানের ১৩ নম্বরের বাঁকানো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

চমৎকার দলীয় গোলে ৫৬তম মিনিটে এগিয়ে যায় জাপান। আয়াসে উয়েদার সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে এগিয়ে যান রিতসু দোয়ান। ডি বক্সে তিনি খুঁজে নেন দাইজেন মায়েদাকে। ছুটে গিয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে বাকিটা সারেন সেল্টিকের এই ফরোয়ার্ড।

ছয় মিনিট পর এন্টনি এলাঙ্গার গোলে সমতা ফেরায় সুইডেন। ডি বক্সের বাইরে থেকে মনে হচ্ছিল ক্রস করবেন তিনি। সেটা না করে গতিময় বাঁকানো শটে নিউক‍্যাসল ইউনাইটেড ফরোয়ার্ড খুঁজে নেন জাল। ঝাঁপিয়ে নাগালে পাননি জাপান গোলরক্ষক।

৬৫তম মিনিটে আলেকসান্দার ইসাকের শট ঠেকিয়ে সমতা ধরে রাখেন জাপানের গোলরক্ষক সুজুকি। যোগ করা তৃতীয় মিনিটে এলাঙ্গার আরেকটি দারুণ শট চমৎকার দক্ষতায় ঝাঁপ দিয়ে ব‍্যর্থ করে দেন তিনি। সমতায় শেষ হয় লড়াই।


  বিষয়:   নেদারল্যান্ডস  জাপান  সুইডেন  তিউনিসিয়া  বিশ্বকাপ 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: