আরেকটি জয়ে গ্রুপ সেরা নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক

খেলা

দুর্দান্ত ছন্দ ধরে রেখে গ্রুপ পর্বে টানা আরেকটি জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। আক্রমণাত্মক ফুটবল, নিখুঁত পরিকল্পনা এবং দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষকে

2026-06-26T11:06:35+00:00
2026-06-26T11:06:35+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
খেলা
আরেকটি জয়ে গ্রুপ সেরা নেদারল্যান্ডস
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:০৬ এএম 
সংগৃহীত ছবি
দুর্দান্ত ছন্দ ধরে রেখে গ্রুপ পর্বে টানা আরেকটি জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। আক্রমণাত্মক ফুটবল, নিখুঁত পরিকল্পনা এবং দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ডাচরা। এই জয়ে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে নেদারল্যান্ডস, আর সমর্থকদের প্রত্যাশাও পৌঁছেছে নতুন উচ্চতায়।

প্রথম সাত মিনিটের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে গেল নেদারল্যান্ডস। বাকি সময়েও আধিপত্য ধরে রাখল তারা। তিউনিসিয়াকে অনায়াসে হারিয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল ডাচরা।

ক্যানসাস সিটিতে গ্রুপের পর্বের শেষ রাউন্ডে ৩-১ গোলে জিতেছে রোনাল্ড কুমানের দল। বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) ভোরের ম্যাচে নেদারল্যান্ডসের হয়ে একটি করে গোল করেন ব্রায়ান ব্রবি ও ইয়ান পল ফন হেকে। অন্যটি আত্মঘাতী।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। একই সময়ে আরেক ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ ড্র করে, ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে পরের ধাপে জায়গা করে নিয়েছে জাপান।

৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে সুইডেন, সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলোর একটি হিসেবে নকআউটের টিকেট নিশ্চিত করেছে তারাও। তিন ম্যাচেই হেরে বিদায় নিয়েছে তিউনিসিয়া।

গ্রুপ সেরা হয়ে ব্রাজিলকে এড়িয়েছে নেদারল‍্যান্ডস। শেষ বত্রিশে তারা খেলবে মরক্কোর বিপক্ষে। তৃতীয় মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডান দিক থেকে ডেনজেল ডামফ্রিজের গোলমুখে বাড়ানো বল নিজেদের জালেই জড়িয়ে দেন তিউনিসিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিহিরি।

ব্যবধান দ্বিগুণ হতেও বেশি সময় লাগেনি। সপ্তম মিনিটে ফ্রি-কিকে বক্সে হেড করেন ভার্জিল ফন ডাইক। ক্লিয়ার করার চেষ্টায় পারেনি তিউনিসিয়া। জোরাল ভলিতে ঠিকানা খুঁজে নেন ব্রায়ান ব্রবি।

ত্রয়োদশ মিনিটে ভালো একটি সুযোগ পায় তিউনিসিয়া। কিন্তু গোলরক্ষক বরাবর হেড করেন বেন স্লিমেন। প্রথমার্ধের বাকি সময়েও অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করে যায় নেদারল্যান্ডস। যদিও গোলরক্ষককে ভাবানোর মতো বেশি কিছু তারা করতে পারেনি।

৫৪তম মিনিটে ব্যবধান কমায় তিউনিসিয়া। কর্নারে বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন হাজেম মাস্তুরি। তবে আট মিনিট পরই দুই গোলের লিড পুনরুদ্ধার করে ডাচরা। কর্নারে ইয়ান পল ফন হেকের হেড গোলমুখে প্রতিপক্ষের মাথা ছুঁয়ে জালে জড়ায়।

বাকি সময়ে কিছু সুযোগ পেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি নেদারল্যান্ডস।


  বিষয়:   নেদারল্যান্ডস  ফুটবল  বিশ্বকাপতিউনিসিয়া 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: