জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা, অপরিবর্তিত স্কোয়াডে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে

2026-06-25T21:11:25+00:00
2026-06-25T21:11:25+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
খেলা
জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা, অপরিবর্তিত স্কোয়াডে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:১১ পিএম 
সংগৃহীত ছবি
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দল খেলেছিল, সেই স্কোয়াডই বহাল রাখা হয়েছে। দলে কোনো পরিবর্তন আনেনি নির্বাচকরা।

বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে না পারলেও অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে আগামী ৬, ৯ ও ১১ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে। ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

আসন্ন সিরিজে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। অন্যদিকে ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত জিম্বাবুয়ে। দুই দলের লড়াই নিয়ে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে আগ্রহ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: