ফিফার নিষেধাজ্ঞার খড়্গ, আন্তর্জাতিক ফুটবল থেকে ছিটকে গেল নেপাল

ক্রীড়া ডেস্ক

খেলা

তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং ফিফার বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ

2026-06-25T20:37:35+00:00
2026-06-25T20:37:35+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
খেলা
ফিফার নিষেধাজ্ঞার খড়্গ, আন্তর্জাতিক ফুটবল থেকে ছিটকে গেল নেপাল
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৩৭ পিএম 
ফিফার নিষেধাজ্ঞার খড়্গ, আন্তর্জাতিক ফুটবল থেকে ছিটকে গেল নেপাল
তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং ফিফার বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এএনএফএ-কে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্টর্ম এ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন। চিঠিতে উল্লেখ করা হয়, ফিফার নিয়ম-কানুনের গুরুতর লঙ্ঘনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফার মতে, নেপালের জাতীয় ক্রীড়া প্রশাসনের সরকারি সংস্থা নেপাল জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবল ফেডারেশনের কার্যক্রমে হস্তক্ষেপ করেছে। বিশেষ করে নেতৃত্ব নির্বাচন ও অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়ে রাষ্ট্রীয় প্রভাব ফিফার স্বাধীনতা নীতির পরিপন্থী।

নিষেধাজ্ঞার ফলে নেপাল এখন থেকে ফিফা কিংবা মহাদেশীয় ফুটবল সংস্থাগুলোর আয়োজিত কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। একই সঙ্গে দেশটির ফুটবল উন্নয়ন কার্যক্রমও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ফিফার এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এএনএফএ। সংস্থাটির মুখপাত্র সুরেশ শাহ এক বিবৃতিতে বলেন, “এই স্থগিতাদেশ সরাসরি আমাদের খেলোয়াড়দের ক্ষতিগ্রস্ত করছে। তাদের আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। যারা নেপালের হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন, তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।”

ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে বলেও জানিয়েছে এএনএফএ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: