ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৭১ জন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

2026-06-25T18:05:49+00:00
2026-06-25T18:09:25+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত বহু
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:০৫ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৬:০৯ পিএম
সংগৃহীত ছবি
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৭১ জন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

বুধবার (২৪ জুন) আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প গত এক শতাব্দীর মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। ভূকম্পনটি শুধু ভেনেজুয়েলাতেই নয়, আশপাশের অঞ্চলগুলোতেও অনুভূত হয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুইরা অঙ্গরাজ্য। সেখানে একাধিক ভবন ধসে পড়েছে এবং বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতিকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত এক শতাব্দীর মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


  বিষয়:   ভেনেজুয়েলা  ভূমিকম্প  নিহত  আহত 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: