শক্তিশালী দুটি ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় কয়েক ঘণ্টার ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এতে রাজধানী কারাকাসের বহু ভবন

2026-06-25T10:24:16+00:00
2026-06-25T14:15:08+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
শক্তিশালী দুটি ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:২৪ এএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ২:১৫ পিএম
সংগৃহীত ছবি
ভেনেজুয়েলায় কয়েক ঘণ্টার ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এতে রাজধানী কারাকাসের বহু ভবন ধসে পড়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে হাজারো মানুষ। উদ্ধারকাজ এখনও চলমান থাকলেও প্রাথমিক প্রতিবেদনে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে, আর স্বজন হারানোর শঙ্কায় আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটছে লাখো মানুষের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে বিবিসি প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছিল।

এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ঝাঁকুনিটির উৎপত্তিস্থল ছিল ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

মার্কিন সংস্থাটি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় রাজধানী ও এর আশপাশের অঞ্চলে পরপর আঘাত হানা এই দুই ভূমিকম্পের কারণে ভেনেজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপুলসংখ্যক মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে।

ইউএসজিএস আরও সতর্ক করেছে, এই বিপর্যয় সম্ভবত ব্যাপক এলাকাজুড়ে ঘটেছে এবং শক্তিশালী পরাঘাত অনুভূত হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জনগণকে তাঁদের ঘরবাড়ি ছেড়ে বাইরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আগাম সতর্কতা হিসেবে বেশ কয়েকটি ভবনে গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কিছু স্থাপনা বা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গ্যাস থেকে কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক, তা চাই না।’

রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের সময় কারাকাসের বাসিন্দারা দ্রুত ভবন থেকে বাইরে নিরাপদ স্থানে সরে যান। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তাঁর ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কাচ ভেঙে পড়েছে।

বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকের তোলা একটি ছবিতে কারাকাসের একটি ভবনকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে, যা একটি ব্যাংক বলে ধারণা করা হচ্ছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: