কাতারকে উড়িয়ে স্বপ্ন জিইয়ে রাখল বসনিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকার আশা জিইয়ে রাখল বসনিয়া ও হার্জেগোভিনা। এই হারের ফলে

2026-06-25T04:32:35+00:00
2026-06-25T04:41:33+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
খেলা
কাতারকে উড়িয়ে স্বপ্ন জিইয়ে রাখল বসনিয়া
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৩২ এএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৪:৪১ এএম
সংগৃহীত ছবি
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকার আশা জিইয়ে রাখল বসনিয়া ও হার্জেগোভিনা। এই হারের ফলে টুর্নামেন্টে ছয় ম্যাচেও জয়ের মুখ না দেখা কাতার ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে কানাডার সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, ফলে পরবর্তী পর্বে ওঠার ভাগ্য নির্ধারণের জন্য তাদের অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফলের দিকে।

এই জয়ে তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে বসনিয়ার সংগ্রহ চার পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা রয়েছে গ্রুপের তৃতীয় স্থানে। সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কানাডা, আর সাত পয়েন্ট নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড। তৃতীয় স্থানে থেকেও সেরা আট দলের একটি হিসেবে নকআউট পর্বে ওঠার আশা ধরে রেখেছে বসনিয়া। অন্যদিকে, এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কাতার।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসনিয়া। ২৯তম মিনিটে কেরিম আলাইবেগোভিচের দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় দলটি। ইভান বাসিচের পাস থেকে বক্সের বাইরে থেকে নেওয়া তার শটটি জালের ওপরের ডান কোণে গিয়ে জড়ায়।

পাঁচ মিনিট পর ব্যবধান আরো বাড়ে। ৩৪তম মিনিটে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বসনিয়া। তবে বিরতির আগে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় কাতার। ৪২তম মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন দলের অধিনায়ক হাসান আল-হাইদোস।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা চালায় কাতার, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বসনিয়ার কাছেই। একাধিক সুযোগ নষ্ট করার পর ৮০তম মিনিটে জয় নিশ্চিত করে তারা। 

  বিষয়:   কাতারকে উড়িয়ে  স্বপ্ন জিইয়ে রাখল  বসনিয়া 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: