নেইমার কি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন?

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বিশ্বকাপের মঞ্চে অবশেষে দেখা যেতে পারে নেইমারকে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মাঠে

2026-06-24T17:56:00+00:00
2026-06-24T17:56:00+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
খেলা
নেইমার কি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন?
ক্রীড়া ডেস্ক
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বিশ্বকাপের মঞ্চে অবশেষে দেখা যেতে পারে নেইমারকে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মাঠে নামবেন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

চোটের কারণে আড়াই বছর পর জাতীয় দলে ফেরা নেইমার বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তাকে নিয়ে আশাবাদী ব্রাজিল কোচ।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘সে খেলার জন্য প্রস্তুত। পুরো সপ্তাহজুড়ে ভালো অনুশীলন করেছে। সে ফিট, সক্ষম এবং মাঠে নামার জন্য তৈরি। তার ফিরে আসায় আমরা খুবই আনন্দিত।’

তবে নেইমার শুরু থেকেই খেলবেন নাকি বদলি হিসেবে নামবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ইতালিয়ান কোচ। তার ভাষ্য, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

আনচেলত্তি বলেন, ‘সে বিরতির পর খেলতে পারে, আবার পুরো ৯০ মিনিটও খেলতে পারে। এখন সে দারুণ অবস্থায় আছে। কঠোর পরিশ্রম করেছে এবং মানসিকভাবেও বেশ আত্মবিশ্বাসী।’

বিশ্বকাপের আগে নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ হয়নি আনচেলত্তির। তবে গত কয়েক সপ্তাহে তার পেশাদারিত্ব ও পরিশ্রমে মুগ্ধ হয়েছেন ব্রাজিল কোচ।

তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ফিরতে সে সর্বোচ্চ চেষ্টা করেছে। মাঠের বাইরে থেকেও তরুণ খেলোয়াড়দের অনেক সাহায্য করছে। তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ।’

এদিকে, হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ায় স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না রাফিনিয়া। তার পরিবর্তে কে খেলবেন, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি আনচেলত্তি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্ব নিশ্চিত করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


  বিষয়:   ফিফা বিশ্বকাপ  ব্রাজিল  নেইমার  সর্বোচ্চ গোলদাতা  স্কটল্যান্ড 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: