রোনালদোর একার দখলে বিশ্বকাপের যে রেকর্ড

খেলা

ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন এক কীর্তি গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম

2026-06-24T15:59:49+00:00
2026-06-24T15:59:49+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
খেলা
রোনালদোর একার দখলে বিশ্বকাপের যে রেকর্ড
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন এক কীর্তি গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

মঙ্গলবার (২৩ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে রেকর্ডটি নিজের করে নেন পর্তুগাল অধিনায়ক। এর ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা পৌঁছেছে ১০-এ।

২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া রোনালদো এবার খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ধারাবাহিকতা ধরে রেখে ৪১ বছর বয়সেও তিনি অনন্য নজির স্থাপন করে চলেছেন।

বিশ্বকাপে তার প্রথম গোলটি এসেছিল ২০০৬ সালে ইরানের বিপক্ষে। এরপর প্রতিটি বিশ্বকাপ আসরেই গোল করে বিরল এই রেকর্ড গড়লেন পর্তুগিজ মহাতারকা।

উজবেকিস্তান ম্যাচের আগে অবশ্য সমালোচনার মুখে ছিলেন রোনালদো। বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল। পাশাপাশি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ গোলশূন্য থাকার চাপও ছিল তার ওপর।

তবে মাঠেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি। ম্যাচের শুরুতেই একটি সুযোগ হাতছাড়া করলেও পরে আর ভুল করেননি। সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি গড়েছেন বিশ্বকাপ ইতিহাসের অনন্য এক রেকর্ড।

২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক হওয়া রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। সদ্য সমাপ্ত মৌসুমে ৩০ লিগ ম্যাচে ২৮ গোল করে নিজের গোলস্কোরিং দক্ষতার প্রমাণও রেখেছেন তিনি।

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ে রোনালদো আবারও দেখিয়ে দিলেন, বয়স তার কাছে শুধুই একটি সংখ্যা। রেকর্ড ভাঙা-গড়ার এই অভিযানে তিনি এখনো বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান নায়ক।


  বিষয়:   ফিফা বিশ্বকাপ  ক্রিশ্চিয়ানো রোনালদো  পর্তুগিজ মহাতারকা  ইতিহাসের পাতা  রেকর্ড 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: