ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ, নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

2026-06-22T15:21:35+00:00
2026-06-22T15:26:59+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
জাতীয়
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ, নিরাপত্তা জোরদার
অনলাইন ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:২১ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৩:২৬ পিএম
সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও কর্মসূচির মাধ্যমে নাশকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষায় সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: