রূপগঞ্জে ডিবি পরিচয়ে কারখানায় ডাকাতি, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রিন্টিং কারখানায় ডিবি পুলিশের পরিচয়ে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধার এবং দুই ডাকাতকে গ্রেফতার

2026-06-22T14:39:20+00:00
2026-06-22T14:39:20+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে ডিবি পরিচয়ে কারখানায় ডাকাতি, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ সংবাদদাতা
সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৩৯ পিএম 
ছবি ভোরের ডাক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রিন্টিং কারখানায় ডিবি পুলিশের পরিচয়ে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধার এবং দুই ডাকাতকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

রবিবার (২১ জুন) মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের আকবর শাহ থানার নিউ শহীদ লেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সর্বাতুলি এলাকার নাসির মিয়ার ছেলে রাসেল (৩২)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গত ১২ জুন সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অবস্থিত নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিটে ২০-২৫ জনের একটি ডাকাত দল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে প্রবেশ করে। পরে তারা সিকিউরিটি গার্ড মালেক, মোবাশ্বির ও হৃদয়কে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

ডাকাতরা কারখানা থেকে প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, স্প্রেয়ার, ল্যাপটপ এবং নগদ টাকাসহ প্রায় ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ ডাকাতির রহস্য উদ্ঘাটন করে। তদন্তের ধারাবাহিকতায় রোববার মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া দুটি কম্প্রেসার ও দুটি মোটর উদ্ধার করা হয় এবং ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।

ওসি সালাউদ্দিন আরও জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: