পৌর এলাকার উন্নয়নকাজ তদারকিতে ডিসি

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

দীর্ঘ দুই থেকে তিন বছর ধরেই মানিকগঞ্জ পৌরসভার হাই স্কুল রোড, সিআরপি হাসপাতাল রোড, খান বাহাদুর উচ্চ বিদ্যালয় সড়ক, স্টেডিয়াম

2026-06-22T13:00:43+00:00
2026-06-22T13:01:08+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
বৃষ্টিতে জলাবদ্ধতা ও সড়ক দুর্ভোগ
পৌর এলাকার উন্নয়নকাজ তদারকিতে ডিসি
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
সোমবার, ২২ জুন, ২০২৬, ১:০০ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ১:০১ পিএম
সংগৃহীত ছবি
দীর্ঘ দুই থেকে তিন বছর ধরেই মানিকগঞ্জ পৌরসভার হাই স্কুল রোড, সিআরপি হাসপাতাল রোড, খান বাহাদুর উচ্চ বিদ্যালয় সড়ক, স্টেডিয়াম রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই এসব সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

সেই জনদুর্ভোগ নিরসন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়ন ও অবকাঠামোগত কার্যক্রমের অগ্রগতি তদারকির লক্ষ্যেই মানিকগঞ্জ জেলা প্রশাসক  নাজমুন আরা সুলতানা পৌরসভার বিভিন্ন স্থানে চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন। 

সোমবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। 

স্থানীয়দের মতে, পৌরসভার এসব সড়ক মেরামতের কাজ গত ৫/৬ মাস আগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ রয়েছে। তদারকির অভাবের কারণে জনগণের দুর্ভোগ আরও বেড়েছে। ফলে জনমনে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

এদিকে উন্নয়নকাজে গতি না থাকা এবং বিভিন্ন অবহেলার অভিযোগের প্রেক্ষিতে মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ খাঁন-কে ইতোমধ্যে স্ট্যান্ড রিলিজ (সংযুক্তিমুক্ত) করা হয়েছে।

পৌরবাসীর প্রত্যাশা, নতুন প্রশাসনিক ব্যবস্থাপনা ও কঠোর তদারকির মাধ্যমে চলমান উন্নয়নকাজে গতি ফিরবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন পৌরবাসী।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, "নাগরিকদের ভোগান্তি কমাতে এবং পৌরসভার সেবার মান আরও উন্নত করতে সকল কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।"

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান সহ মানিকগঞ্জ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: