সাদাপাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

সিলেট জেলা সংবাদদাতা

সারাদেশ

ভারি বৃষ্টি ও ঢলের কারণে সিলেটে বন্যার আশংকা দেখা দিয়েছে। ঢলের কারণে সীমান্তবর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।ইতিমধ্যে

2026-06-21T17:17:10+00:00
2026-06-21T17:18:13+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
সাদাপাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
সিলেট জেলা সংবাদদাতা
রোববার, ২১ জুন, ২০২৬, ৫:১৭ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ৫:১৮ পিএম
সাদাপাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
ভারি বৃষ্টি ও ঢলের কারণে সিলেটে বন্যার আশংকা দেখা দিয়েছে। ঢলের কারণে সীমান্তবর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

ইতিমধ্যে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রবিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া।

স্থানীয়ভাবে জানা গেছে, পাহাড়ি ঢলের তোড়ে পর্যটনকেন্দ্রের আশপাশের দোকানপাট পানিতে তলিয়ে গেছে। এতে পুরো এলাকাজুড়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। স্রোত কমে গেলে এবং আবহাওয়া স্থিতিশীল হলে পুনরায় পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলেই পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে সাদাপাথর পর্যটন কেন্দ্র।


  বিষয়:   সাদাপাথর  পর্যটন কেন্দ্র  বন্ধ ঘোষণা 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: