৪-০ ব্যবধানে বিধ্বস্ত তিউনিসিয়ার বিদায়

ক্রীড়া ডেস্ক

খেলা

গোলরক্ষক পাল্টালেন নতুন কোচ এহভে হোনাহ, পাল্টালেন সেন্টার ব‍্যাক। কিন্তু তাতে রক্ষণে দুর্বলতা কাটল না তিউনিসিয়ার। গতিময় ফুটবলে বিশ্বকাপ ইতিহাসের

2026-06-21T12:22:01+00:00
2026-06-21T12:22:01+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপে জাপানের গোলবন্যা
৪-০ ব্যবধানে বিধ্বস্ত তিউনিসিয়ার বিদায়
ক্রীড়া ডেস্ক
রোববার, ২১ জুন, ২০২৬, ১২:২২ পিএম 
সংগৃহীত ছবি
গোলরক্ষক পাল্টালেন নতুন কোচ এহভে হোনাহ, পাল্টালেন সেন্টার ব‍্যাক। কিন্তু তাতে রক্ষণে দুর্বলতা কাটল না তিউনিসিয়ার। গতিময় ফুটবলে বিশ্বকাপ ইতিহাসের হাজারতম ম‍্যাচে তাদের বড় ব‍্যবধানে হারাল জাপান।

বাংলাদেশ সময় রোববার সকালে ‘এফ’ গ্রুপের ম‍্যাচে ৪-০ গোলে জিতেছে জাপান। জোড়া গোল করেছেন আয়াসে উয়েদা। একবার করে জালের দেখা পেয়েছেন দাইচি কামাদা ও জুনিয়া ইতো।

মন্তেরেই স্টেডিয়ামে তৃতীয় মিনিটে গোলের জন‍্য প্রথম শট নেয় তিউনিসিয়া। হানিবালের মেজব্রির বাঁকানো শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে! পরের মিনিটে এগিয়ে যায় জাপান। কেইতো নাকামুরার কাট ব‍্যাকে জটলার মধ‍্য থেকে জাল খুঁজে নেন কামাদা। বিশ্বকাপে এটাই এশিয়ার দেশটির দ্রুততম গোল।

দশম মিনিটে অল্পের জন‍্য দ্বিগুণ হয়নি ব‍্যবধান। আয়াসে উয়েদার শট গোললাইন প্রায় পেরিয়েই যাচ্ছিল। কিন্তু স্রেফ কয়েক সেন্টিমিটার বাকি থাকতে ফিরিয়ে দেন তিউনিসিয়া গোলরক্ষক!

৩১তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন উ। ডি বক্সের বাইরে থেকে আড়াআড়ি গতিময় শটে জাল খুঁজে নেন তিনি। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে ব‍্যবধান আরও বাড়ায় জাপান। উয়েদার রক্ষণ চেরা পাস ধরে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে কাছের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন ইতো।

৮৩তম মিনিটে স্কোর লাইন ৪-০ করেন উয়েদা। কাইশু সানুর কাট ব‍্যাকে দূরের পোস্টে বল পান তিনি। তার আড়াআড়ি হেড দূরের পোস্ট ঘেঁষে জড়ায় জালে।

বিশ্বকাপে প্রথমবার কোনো ম‍্যাচে চার গোল করল জাপান। আরেকটি বড় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ল তিউনিসিয়া। এই জয়ে দুই নম্বরে উঠে এলো জাপান। শীর্ষে থাকা নেদারল‍্যান্ডসেরও পয়েন্ট চার।

তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সুইডেন। দুই ম‍্যাচে নয় গোল হজম করা তিউনিসিয়া বিদায় নিল বিশ্বকাপ থেকে। আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সুইডেনের মুখোমুখি হবে জাপান। একই সময়ে অন্য ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: