সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক

খেলা

প্রথম ম্যাচের বিবর্ণতা কাটিয়ে সুইডেনকে রীতিমতো চেপে ধরল নেদারল্যান্ডস। ফরোয়ার্ডরা জাল খুঁজে নিতেও ভুল করলেন না। সুবাদে দাপুটে এক জয়ই

2026-06-21T03:48:54+00:00
2026-06-21T03:48:54+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
খেলা
সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস
অনলাইন ডেস্ক
রোববার, ২১ জুন, ২০২৬, ৩:৪৮ এএম 
সংগৃহীত ছবি
প্রথম ম্যাচের বিবর্ণতা কাটিয়ে সুইডেনকে রীতিমতো চেপে ধরল নেদারল্যান্ডস। ফরোয়ার্ডরা জাল খুঁজে নিতেও ভুল করলেন না। সুবাদে দাপুটে এক জয়ই তুলে নিল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় অনুষ্ঠিত বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচটি ৫-১ ব্যবধানে জিতেছে ডাচরা। প্রতিযোগিতার তিনবারের ফাইনালিস্টদের এবারের আসরে এটিই প্রথম জয়।

নিজেদের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ ড্র করেছিল নেদারল্যান্ডস। অন্যদিকে ১৯৫৮ আসরের ফাইনালিস্ট সুইডেন নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল তিউনিসিয়াকে। 

পয়েন্ট হারিয়ে আসর শুরু করায় ডাচরা এ ম্যাচে ভালো করতে তেতে ছিল। যার ফলাফল ১৭ মিনিটের মধ্যেই সুইডেনের জালে দুই গোল। পঞ্চম মিনিটে গোল উৎসবের শুরুটা ব্রায়ান ব্রবির পায়ে। কোডি গাকপোর পাস থেকে জাল খুঁজে নেন তিনি। এরপর ১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের পাস থেকে আবারও জাল খুঁজে নেন ব্রবি। তাতে ২-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড। এই স্কোরলাইন ধরে রেখেই বিরতিতে যায় তারা। 

বিরতি থেকে ফিরে দুই মিনিটের মধ্যে ব্যবধান ৩-০ করে ফেলে নেদারল্যান্ডস। এবার গোলদাতা কোডি গাকপো। এই গোলের সুবাদে বিশ্বকাপে গোল সংখ্যায় ইয়োহান ক্রুইফকে ছাড়িয়ে যান লিভারপুল ফরোয়ার্ড। ৭ মিনিট পর নিজের দ্বিতীয় গোল আদায় করেন ২৭ বছর বয়সী উইঙ্গার। ফলে ৪-০ তে এগিয়ে যায় ডাচরা। বলা যায়, তাতে ম্যাচটাও পুরোপুরি মুঠোতে চলে আসে দলটির। গাকপোর দ্বিতীয় গোলটি আবার এবারের বিশ্বকাপে সব দল মিলিয়ে ১০০তম গোল।

সুইডেন ৫৯ মিনিটে অ্যান্থনি এলাঙ্গার গোলে ব্যবধান কমায় (৪-১)। তবে বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি দলটি। উল্টো ৮৯ মিনিটে স্কোরলাইন ৫-১ করেন বদলি নামা ক্রিসেনসিও সামারভিল। এ সময় ডাগআউটে ডাচ কোচ কোম্যানকে সহকর্মীদের সঙ্গে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। শেষ পর্যন্ত কোম্যানের পুরো দলই মাঠ ছেড়েছে চওড়া হাসি নিয়ে।

এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে নেদারল্যান্ডস। ৩ পয়েন্ট নিয়ে সুইডেন নেমে গেছে দ্বিতীয় স্থানে।

Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: