আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলার জেরে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী।শনিবার (২০ জুন) কাতার ভিক্তিক সংবাদ

2026-06-20T20:10:26+00:00
2026-06-20T20:13:09+00:00
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:১০ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৮:১৩ পিএম
আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের
লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলার জেরে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

শনিবার (২০ জুন) কাতার ভিক্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির লঙ্ঘনের প্রতিক্রিয়া।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, হরমুজ প্রণালী এখন থেকে নৌযান চলাচলের জন্য বন্ধ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, এটি শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের প্রথম জবাব। যদি আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে পরিস্থিতি অনুযায়ী আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং তা বাস্তবায়ন করা হবে।

এই ঘোষণা বৈশ্বিক জ্বালানি ও নৌপরিবহন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: