অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে লা আলবিসেলেস্তেরা।

2026-06-20T18:26:16+00:00
2026-06-20T18:26:16+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
খেলা
অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
ক্রীড়া ডেস্ক
শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:২৬ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে লা আলবিসেলেস্তেরা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ম্যাচটি খেলতে পারবেন না ডানপাশের ডিফেন্ডার গনসালো মন্তিয়েল।

তার অনুপস্থিতিতে শুরুর একাদশে নাউয়েল মলিনাকে দেখা যেতে পারে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে ছিলেন মন্তিয়েল। তবে চোটের কারণে বৃহস্পতিবার দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করতে পারেননি তিনি। পরবর্তীতে পরীক্ষায় তার ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়ে। যদিও তার চোট গুরুতর নয়, তবুও ঝুঁকি এড়াতে অস্ট্রিয়ার বিপক্ষে তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

দলের সূত্রের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মন্তিয়েলের আজ ও আগামীকাল অনুশীলনে ফেরার কথা থাকলেও ম্যাচে তাকে বিবেচনা করা হচ্ছে না। তার পরিবর্তে আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলা মলিনা অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন।

বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেওয়ার আগেও চোট সমস্যায় ভুগছিলেন মন্তিয়েল। যদিও বর্তমান চোটটি আগের সমস্যার সঙ্গে সম্পর্কিত নয় বলে জানা গেছে। এর আগে রিভার প্লেটের হয়ে অ্যাপার্তুরা টুর্নামেন্টের সেমিফাইনালে অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি, যার কারণে ফাইনাল ম্যাচেও খেলতে পারেননি।

বিশ্বকাপ প্রস্তুতির সময়ও পুরোপুরি ফিট ছিলেন না এই ডিফেন্ডার। প্রায় এক সপ্তাহ আলাদা অনুশীলন করার পাশাপাশি হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলতে পারেননি তিনি। পরে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দলে ফেরার ইঙ্গিত দেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

তবে কোচিং স্টাফরা আশা করছেন, অস্ট্রিয়া ম্যাচের পর প্রায় এক সপ্তাহের বিরতিতে জর্ডানের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে পুরোপুরি সেরে উঠতে পারবেন মন্তিয়েল।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: