উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে আঞ্চলিক আইনসভায় শরণার্থীদের জন্য সংরক্ষিত আসন বাতিলের দাবিতে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সংঘর্ষে অন্তত

2026-06-20T17:12:15+00:00
2026-06-20T17:12:15+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
আন্তর্জাতিক
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:১২ পিএম 
সংগৃহীত ছবি
পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে আঞ্চলিক আইনসভায় শরণার্থীদের জন্য সংরক্ষিত আসন বাতিলের দাবিতে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এ ঘটনায় ৫ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আঞ্চলিক আইনসভা নির্বাচনে শরণার্থীদের জন্য ১২টি আসন সংরক্ষণের সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত হয়। ৪৫ সদস্যবিশিষ্ট আইনসভায় এসব আসন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য নির্ধারিত।

সরকারি তথ্য অনুযায়ী, গত ৬ থেকে ১৪ জুন পর্যন্ত সংঘর্ষ ও সহিংস ঘটনায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হন। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। আঞ্চলিক পুলিশের দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে চার পুলিশ সদস্য নিহত এবং ৯৭ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ইন্টারনেট ও স্যাটেলাইটভিত্তিক যোগাযোগসেবা স্থগিত করা হয়েছে এবং গণমাধ্যমের তথ্য সংগ্রহ ও চলাচলের ওপরও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি) ধর্মঘটের ডাক দেয়। সংগঠনটির হাজারো সমর্থক বর্তমানে আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত রাওয়ালাকোটের উপকণ্ঠে অবস্থান করছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, সংরক্ষিত আসনগুলোতে এমন ব্যক্তিরা নির্বাচন করেন যারা কাশ্মীরে বসবাস করেন না, বরং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে অবস্থান করেন। এর ফলে কাশ্মীরের বাইরের ব্যক্তিরা স্থানীয় রাজনীতিতে অস্বাভাবিক প্রভাব বিস্তারের সুযোগ পান।

সরকারি বিধিনিষেধের কারণে পুরো অঞ্চলের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মুজাফফরাবাদের ব্যস্ত বাজার, মুদি দোকান ও খাবারের স্টলগুলো অধিকাংশই বন্ধ রয়েছে। দিনমজুর ও শ্রমজীবী মানুষ কাজের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন।

ইন্টারনেট সেবা বন্ধ থাকায় এটিএম ও ব্যাংকিং কার্যক্রমও স্থগিত রয়েছে। সরকারি নির্দেশে জ্বালানি বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে। তবে কিছু ওষুধের দোকান, মুদি দোকান এবং ফল-সবজি বিক্রেতারা সীমিত পরিসরে ব্যবসা শুরু করেছেন।

উল্লেখ্য, হিমালয় অঞ্চলের কাশ্মীর বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত। উভয় দেশই পুরো কাশ্মীরের ওপর নিজেদের দাবি করে আসছে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর কাশ্মীরকে কেন্দ্র করে দুই দেশ অন্তত দুইবার যুদ্ধে জড়িয়েছে। সূত্র: স্কাই নিউজ।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: