হাইতিকে একাই ৩ গোল দিয়েছিলেন মেসি, ব্রাজিলের লাগল পুরো দল

ক্রিয়া প্রতিবেদক

খেলা

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। মাঠের লড়াইয়ের পাশাপাশি সমর্থকদের মধ্যেও চলছে আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক। এমন সময় হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের

2026-06-20T16:58:35+00:00
2026-06-20T17:19:02+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
খেলা
হাইতিকে একাই ৩ গোল দিয়েছিলেন মেসি, ব্রাজিলের লাগল পুরো দল
ক্রিয়া প্রতিবেদক
শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৫:১৯ পিএম
সংগৃহীত ছবি
জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। মাঠের লড়াইয়ের পাশাপাশি সমর্থকদের মধ্যেও চলছে আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক। এমন সময় হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, একসময় এই হাইতির বিপক্ষেই একাই তিন গোল করেছিলেন লিওনেল মেসি। সেখানে আর এবার পুরো ব্রাজিল দল মিলে করতে পেরেছে তিন গোল।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয়ের পথে ফিরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ‘সি’ গ্রুপের ম্যাচে ফিলাডেলফিয়ায় হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ২৩ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন মাতেউস কুনিয়া। হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে ভিনি জুনিয়রের শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল করতে ভুল করেননি কুনিয়া। ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৩-০ করেন ভিনি জুনিয়র। পাকেতার পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করে নিজের নামও তোলেন স্কোরশিটে। ব্রাজিলের তিন গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

দ্বিতীয়ার্ধে এনদ্রিকের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। হাইতিও কয়েকটি সুযোগ তৈরি করেছিল, তবে গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত প্রথমার্ধের তিন গোলেই স্বস্তিদায়ক জয় নিশ্চিত করে ব্রাজিল।

তবে হাইতির বিপক্ষে এই তিন গোল অনেককেই ফিরিয়ে নিয়ে গেছে ২০১৮ সালের স্মৃতিতে। রাশিয়া বিশ্বকাপের আগে ২০১৮ সালের ৩০ মে বুয়েনস আয়ার্সে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হাইতির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেদিন ৪-০ গোলের বড় জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।

সেই ম্যাচের নায়ক ছিলেন লিওনেল মেসি। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা করেন তিনি। এরপর ৫৮ ও ৬৬ মিনিটে আরও দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। আর্জেন্টিনার হয়ে বাকি গোলটি করেছিলেন সার্জিও আগুয়েরো।

পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল আর্জেন্টিনা। হাইতিকে কোনো সুযোগ না দিয়ে সহজ জয় তুলে নেয় দলটি। রাশিয়া বিশ্বকাপের আগে সেই ম্যাচে মেসির দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাসও জুগিয়েছিল।

বছর সাতেক পর আবারও হাইতির বিপক্ষে তিন গোলের দেখা পেল দক্ষিণ আমেরিকার আরেক জায়ান্ট ব্রাজিল। তবে পার্থক্য একটাই—যেখানে মেসি একাই করেছিলেন তিন গোল, সেখানে ব্রাজিলকে তিন গোল পেতে অবদান রাখতে হয়েছে পুরো দলকেই।


  বিষয়:   লিওনেল মেসি  আর্জেন্টিনা  ব্রাজিল  হাইতি  ফুটবল বিশ্বকাপ 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: