যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই নতুন করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে পাঁচজন নিহত হয়েছেন

2026-06-20T15:38:44+00:00
2026-06-20T15:43:07+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:৩৮ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৩:৪৩ পিএম
সংগৃহীত ছবি
সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই নতুন করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ)।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ জুন) মধ্যরাত থেকে শনিবার (২০ জুন) সকাল পর্যন্ত নাবাতিয়েহ অঞ্চলের বিভিন্ন স্থানে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন একাধিক হামলা চালায়। এতে আবাসিক ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল ও হিজবুল্লাহ নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, কয়েক ঘণ্টার তীব্র হামলা পাল্টা হামলার পর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যা আজ শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে কার্যকর হয়েছে।

সংবাদ সংস্থা জানায়, হিজবুল্লাহ ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই চুক্তি করেছে।

কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে গত বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ‘লেবাননসহ সকল রণাঙ্গনে’ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথা থাকলেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যায় যা ওয়াশিংটন-তেহরান চুক্তি হুমকির মুখে ফেলেছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: