ঠাকুরগাঁওয়ে জাল নোটসহ আটক ৭

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁও শহরের দুটি আবাসিক হোটেলে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে জাল নোট কারবারে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে আটক করেছে

2026-06-19T15:11:42+00:00
2026-06-19T15:11:42+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে জাল নোটসহ আটক ৭
ঠাকুরগাঁও প্রতিনিধি
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:১১ পিএম 
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও শহরের দুটি আবাসিক হোটেলে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে জাল নোট কারবারে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার (১৯ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের চৌরাস্তা এলাকার হোটেল প্রাইম ও হোটেল সালামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আরিফ হোসেন (৪০), মাদারীপুরের শিবচর উপজেলার এমরান হোসেন (৪৮), কিশোরগঞ্জের চন্দন মিয়া (৩২), ঢাকার মিরপুর এলাকার শেখ মোহাম্মদ নাসিম (২৮), ফরিদপুরের সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহুল আমিন (৫২) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইসমাইল হোসেন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পঞ্চগড়ের আটোয়ারী এলাকা থেকে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশের সহায়তায় শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে জাল নোট চক্রের সাত সদস্যকে আটক এবং ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: