বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল (বোলধর) এলাকায় শক্রতামূলকভাবে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে ৪০ শতাংশ আয়তনের ওই পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলে। জানা যায়, বগুড়া শহরের রহমান নগর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে সোয়াইব হোসাইন পুকুরটি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।
ঘটনার পর কাহালু থানায় অভিযোগ করা হলে বৃহস্পতিবার কাহালু থানার এসআই (নিরস্ত্র) জমশেদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে সরেজমিন তদন্ত করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত চাষি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।