ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

খেলা

মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এই বিশ্বকাপে হওয়া এখন পর্যন্ত অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। উত্তাপ ছড়ানো যে ম্যাচের শুরু থেকে মুহুর্মুহু আক্রমণ

2026-06-18T04:39:11+00:00
2026-06-18T04:39:11+00:00
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
খেলা
ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:৩৯ এএম 
ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ইংল্যান্ড
মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এই বিশ্বকাপে হওয়া এখন পর্যন্ত অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। উত্তাপ ছড়ানো যে ম্যাচের শুরু থেকে মুহুর্মুহু আক্রমণ করে গেল ইংল্যান্ড। প্রথমার্ধে জবাবটা ভালোই দিল ক্রোয়েশিয়া। তবে শেষ রক্ষা হয়নি।

দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের জোড়া গোলে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। একক আধিপত্য দেখিয়ে ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে থ্রি লায়ন্সরা। এর মধ্যে দুই বার সমতায় ফেরার পরও শেষ পর্যন্ত ইংলিশদের আক্রমণ সামলাতে পারেনি ক্রোয়াটরা। ফলে দাপুটে জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করল ইংল্যান্ড।

এই জয়ে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের কিছুটা প্রতিশোধও নিল তারা। এদিন ম্যাচে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক হ্যারি কেইন। শুরুতে পেনাল্টি থেকে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয়বার সুযোগ পেয়ে গোল করেন তিনি।

এরপর ম্যাচের ৪২ মিনিটে কর্নার থেকে হেড করে নিজের দ্বিতীয় গোলটি করেন ইংলিশ অধিনায়ক। তবে সহজ ছিল না ইংল্যান্ডের জয়। মার্টিন বাতুরিনার দুর্দান্ত শটে গোল করে ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করে ক্রোয়েশিয়া। প্রথমার্ধের শেষ মুহূর্তে পিটার মুসা গোল করে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

বিরতির পর ইংল্যান্ড আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে। কোচ টমাস টুখেলের পরিকল্পনার প্রতিফলন দেখা যায় শুরুতেই। দ্রুত আক্রমণ থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে জুড বেলিংহ্যাম দৌড়ে গিয়ে দুর্দান্ত অ্যাঙ্গেল শটে গোল করে ইংল্যান্ডকে আবার এগিয়ে দেন।

ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ একাধিক অসাধারণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডের চাপ সামলাতে পারেনি ক্রোয়েশিয়া। শেষ দিকে মার্কাস রাশফোর্ড গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে গ্রুপ ‘এল’-এ শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড। একই গ্রুপে রয়েছে পানামা ও ঘানা।

  বিষয়:   ক্রোয়েশিয়াকে হারিয়ে  বিশ্বকাপ মিশন  ইংল্যান্ড 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: