খাগড়াছড়িতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়ি সদর শালবন গেইট এলাকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধর নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন

2026-06-15T13:57:03+00:00
2026-06-15T13:57:03+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:৫৭ পিএম 
স্কুল শিক্ষিকা অর্পনা ধর
খাগড়াছড়ি সদর শালবন গেইট এলাকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধর নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি সদর উপজেলার শালবন গেইট এলাকায় চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রাকালে ওই নারী শিক্ষিকার ওড়না অটোর চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে গুরুত্বর আহত হন। পরে তাকে দ্রæত খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহত শিক্ষিকা খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। নিহত শিক্ষিকার অর্পনা ধর স্থানীয় অপু ধরের স্ত্রী এবং খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এডিসি এলাকায় বসবাস করতেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: