‘পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর’

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। পরিবেশ

2026-06-14T14:47:41+00:00
2026-06-14T14:50:42+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
দৈনিক ভোরের ডাকে সংবাদ প্রকাশের পর প্রতিমন্ত্রীর পরিদর্শন
‘পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর’
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রোববার, ১৪ জুন, ২০২৬, ২:৪৭ পিএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ২:৫০ পিএম
ছবি ভোরের ডাক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা হলে তা শুধু প্রকৃতির ক্ষতিই করে না, মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো ময়লার ভাগাড় দ্রুত অপসারণ করতে হবে।

রবিবার (১৪ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া সড়কের পাশে গড়ে ওঠা ময়লা-আবর্জনার স্তুপ আংশিক অপসারণ, বালু ভরাট এবং সেখানে ফুল, ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহবুবুর রহমান, আব্বাস উদ্দিন এবং মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল হোসেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু ময়লার স্তুপ অপসারণ করলেই হবে না; ভবিষ্যতে যাতে এসব স্থানে পুনরায় বর্জ্য ফেলা না হয়, সেদিকেও কঠোর নজরদারি রাখতে হবে। পরিবেশ রক্ষার এই আন্দোলনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, সড়কের পাশে ময়লার স্তূপ শুধু সৌন্দর্যহানিই ঘটায়নি, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে উঠেছিল। আজকের এই উদ্যোগ এলাকার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার দায়িত্বও সবাইকে নিতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া পরিবেশ সংরক্ষণ সম্ভব নয়।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ পরিচ্ছন্নতা কার্যক্রমে ইউনিয়ন পরিষদের কর্মচারী, স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী অংশ নেন। আগামী ১৫ দিনের মধ্যে ভুলতা-গাউছিয়া এলাকার ময়লা-আবর্জনার স্তুপ সম্পূর্ণ অপসারণ করে সেখানে বালু ভরাট ও বৃক্ষরোপণ করা হবে বলে জানানো হয়।

পরে ময়লার স্তুপ আংশিক অপসারণের পর বালু ভরাটকৃত স্থানে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উল্লেখ্য, গত ১৭ মে দৈনিক ভোরের ডাক-এ “ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ, পঁচা দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ” শীর্ষক সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে ময়লার স্তুপ অপসারণ ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম শুরু হয়।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: